জিলাপি’র কদর কি শুধুই রমযান মাসে? হোটেল, রেস্টুরেন্টে সচরাচর রমযান মাস আসলেই জিলাপি চেহারা দেখতে পাওয়া যায়। গুটিকয়েক দোকানে সারা বছর জিলাপি তৈরী করা হয়। কিন্তু, খাবারে এই আইটেম কিন্তু বাসাতেই তৈরী করা যায়। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি মিষ্টি রসের রসালো জিলাপির। শুরু করা যাক।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| ময়দা | ২ কাপ |
| চিনি | ২-৩ কাপ |
| গোলাপ জল | সামান্য |
| চালের গুড়া | ১/২ কাপ |
| বেকিং পাউডার | ২ চা চামচ |
| দারুচিনি ও এলাচ | ২-৩ করে |
| জাফরান | সামান্য |
| পানি | পরিমাণ মত |
| তেল | পরিমাণ মত |
রান্নার পদ্ধতি
| ১। | প্রথমে একটি পাত্রে ২কাপ ময়দা ও ১/২ কাপ চালের গুড়া নিন। এবার ময়দা ও চালের গুড়ার মধ্যে বেকিং পাউডার, গোলাপ জল, জাফরান ও পরিমাণ মত পানি দিয়ে একসাথে ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি খুব পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। মিশানো উপকরণ গুলো প্রায় ৮/৯ ঘণ্টা কিছুটা গরম স্থানে রেখে দিন। |
| ২। | এবার চুলায় একটি পাত্রে ২-৩ কাপ চিনি, পরিমাণ মত পানি, ২-৩ টা দারুচিনি ও এলাচ দিয়ে ভাল করে জ্বাল দিন। শিরা কিছুটা ঘন হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে রাখুন। |
| ৩। | আরেকটি পাত্রে তেল গরম করুন। |
| ৪। | এবার জিলাপির মিশ্রণটি নরম পাতলা কাপড়ের মধ্যে ফুটো করে অথবা সরু মুখের প্লাস্টিকের সসের বোতলে ভরে নিন। তারপর মিশ্রণটি গরম তেলে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকার করে ছাড়ুন। |
| ৫। | জিলাপির দুই পাশ মচমচে করে ভেজে লালচে করতে হবে। |
| ৬। | এবার জিলাপি ভাজা মাত্র চুলা থেকে তুলে সরাসরি চিনির সিরায় ডুবিয়ে রাখুন। |
| ৭। | প্রায় ২-৩ মিনিট সিরায় ডুবিয়ে রাখার পর জিলাপিগুলো উঠিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখুন। |
বেশ সহজেই হয়ে গেল না মচমচে জিলাপি। এবার পরিবারের সকলের জন্য গরম গরম পরিবেশন করুন মজাদার স্বাদের জিলাপি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: