আজকের রেসিপিতে ফজলি আম দিয়ে কাশ্মিরী আচার বানানোর পদ্ধতি আলোচনা হবে।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| আম (পাতলা করে কাটা) | ৪ কাপ |
| আদা ( লম্বা স্লাইস করে কাটা) | ২ টেবিল চামচ |
| শুকনা মরিচ ( কুঁচি করে কাটা) | ১ টেবিল চামচ |
| চিনি | ৩ কাপ |
| সাদা ভিনেগার বা সিরকা | ১/৩ কাপ |
রান্নার পদ্ধতি
| ১। | আম প্রথমে লম্বা ও পাতলাভাবে স্লাইস করে নিন। |
| ২। | এবার পানিতে ফিটকিরি গুলে নিয়ে সেই পানিতে আম ঢেলে দিয়ে প্রায় ২ থেকে ২:৩০ ঘণ্টা পর্যন্ত ভিজিয়ে রাখুন। |
| ৩। | ২ থেকে ২:৩০ ঘণ্টা পরে ফিটকিরিযুক্ত পানি থেকে আম তুলে নিয়ে ভাল করে সাধারন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। |
| ৪। | এবার চুলায় পরিমাণ মত পানি দিন। পানি এমনভাবে দিতে হবে যেন তা মাপে চিনির থেকে প্রায় অর্ধেক পরিমাণে হয়। |
| ৫। | পানি ফুটে উঠলে তাতে চিনি দিয়ে ভাল করে গুলিয়ে নিন। চিনি পানিতে মিশে গেলে তাতে আম দিয়ে জ্বাল দিন কিছুক্ষণ। |
| ৬। | জ্বাল দেয়ার কিছুক্ষণ পরে এতে আদা যোগ করুন। আদা দেবার পরে আগুনের আঁচ কমিয়ে দিন। |
| ৭। | চিনির সিরা ঘন হয়ে আসলে সিরকা ও মরিচ কুঁচি দিয়ে কিছুক্ষন রেখে নামিয়ে নিন। হয়ে গেল আমের কাশ্মীরি আচার। |
তৈরী হয়ে গেলো মজাদার স্বাদের কাশ্মিরী আচার। এই পরিবেশনের পালা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: