দেশ রান্না-ঘর

তৈরি করুন মজাদার হালিম

হালিম একটি মজাদার খাবার
হালিম একটি মজাদার খাবার

হালিম খেতে সবাই পছন্দ করেন। অনেকেই বাসায় হালিম রান্না করতে পারে না। তাই বাসায় সহজেই হালিম রান্নার রেসিপি দেয়া হলঃ

উপকরণ

উপকরণের নামপরিমাণ
মুগ, মাসকলাই ডাল, মসুর ডাল আর পোলাও চালপরিমাণমত
মুরগিপরিমাণমত (গোস্ত আলাদা করে নিতে হবে)
পিঁয়াজ৪টি (কুচি করে বেরেস্তা করা)
পেঁয়াজ বাটা২ টেবিল চামচ
আদা বাটা২ টেবিল চামচ
রসুন বাটা২ টেবিল চামচ
হলুদ ও মরিচ গুঁড়ো২টা মিলিয়ে ২ টেবিল চামচ
গরম মশলা পাউডার১ টেবিল চামচ
জিরা গুঁড়ো২ চা চামচ
ধনিয়া গুঁড়ো২ চা চামচ
ধনিয়া পাতা কুচিস্বাদ মতো
আদা কুচি
তেলহাফ কাপ
লবণস্বাদমত

রান্নার পদ্ধতি

১।মুগ, মাসকলাই ডাল, মসুর ডাল আর পোলাও চাল মিলে আধা কেজির মত নিন। এক কাপ পরিমাণ গম নিন। এসব কিছু গুঁড়ো করে নিন ব্লেন্ডারে বা পাটায়। সময় অনেক কম লাগবে।
২।প্রথমে মুরগির সাথে সব মশলা মিশিয়ে মেরিনেট করে রাখুন আধাঘণ্টা।
৩।এবার বড় হাড়িতে তেল দিয়ে তাতে মাখানো মুরগির পিসগুলা দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি রান্না করুন ২০ মিনিট। তেল উপরে উঠে আসলেই বুঝবেন এটা হয়ে গেছে।
৪।এবার এতে প্রথমে গুড়া করে রাখা সব রকম ডাল আর গম এর মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া করে ৫ কাপ গরম পানি দিয়ে দিন। ভালোভাবে পানি আর মশলার সাথে ডাল মিশিয়ে নিবেন।
৫।আঁচ মিডিয়াম করে রান্না করুন ১ ঘণ্টা। মাঝে মাঝে নেড়ে দিতে ভুলবেন না।
৬।ঘন হয়ে আসলে তেল উপরে উঠে আসবে।
৭।নামিয়ে হালিম এর উপরে ধনিয়া পাতা কুচি আর কুচি করা আদা ,কাঁচা মরিচ, বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ