দেশ রান্না-ঘর

ঘরে মজাদার দইবড়া তৈরীর রেসিপি

দইবড়া
দইবড়া

দই বড়া স্বাদ একটু বিদঘুটে হলেও, এটি একটি স্বাস্থ্যকর খাবার। তবে দোকানের দই বড়ার মতই ঘরে বসেই তৈরি করা যায় একই স্বাদের দই বড়া। তাই মজাদার এই রেসিপিটা থাকলো সবার জন্য।

উপকরণ

উপকরণের নামপরিমাণ
মাষকলাই ডাল১/২ কাপ
জিরা২ চা চামচ
ধনে২চা চামচ
গোল মরিচ১/২ চা চামচ
শুকনো মরিচ৪টি
লবণ১ টেবিল চামচ
তেল১ কাপ
গুড় বা চিনি২ টেবিল চামচ
টক দই২ কাপ

রান্নার পদ্ধতি

১।প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিয়ে ৪ ঘণ্টা পানি দিয়ে ভিজিয়ে রাখুন। জিরা, ধনে, গোল মরিচ ও শুকনো মরিচ আলাদা টেলে একসঙ্গে গুঁড়া করে রাখুন। ডালের পানি ফেলে দিয়ে শিল পাটায় মিহি করে বেটে নিন, এবার সামান্য পানি দিয়ে ডাল ভালো করে ফেটে নিন। একটা গামলায় ৬ কাপ পানির সাথে ২ চা চামচ লবণ মিশিয়ে রাখুন । কড়াইয়ে তেল গরম করে অল্প ডাল নিয়ে চ্যাপ্টা আকারের বড়া বানিয়ে তেলে ভাজুন।
২। ভাজা হলে তেল থেকে তুলে লবণ পানিতে ছাড়ুন। এভাবে সব ডালের বড়া ভেজে তুলুন । বড়া ভাজার সময় না ফুলে উঠলে সামান্য পানি দিয়ে ডাল আবার ফেটে নিন। দই আলাদা করে ফেটে নিন। বেশি ঘন মনে হলে সামান্য পানি মেশাতে পারেন। চিনি বা গুড়, লবণ ও দই এক সঙ্গে মেশান। এবার আগে থেকে গুঁড়া করে করে রাখা ভাজা মসলা ২ চা চামচ মেশান।
৩। বড়ার পানি ছেঁকে নিয়ে একটা কাঁচের বাটিতে বড়াগুলো রাখুন । বড়ার ওপরে দই এর মিশ্রণ ঢেলে দিন। ওপরে গুঁড়া মশলা ছিটিয়ে দিন। পুদিনা পাতা ও ধনে পাতা কুচিও দিতে পারেন। বড়া ২ ঘণ্টা দই এ ভিজতে দিন। ইচ্ছা করলে ফ্রিজেও রাখতে পারেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ