বাংলাদেশে হোটেলগুলোতে যে ধরনের নিরামিষ রান্না করে, তা অত্যন্ত রুচিকর হয়। এই নিরাামিষ রান্নার রেসিপি নিয়ে আজ হাজির করা হয়েছে, আপনাদের সামনে। চলুন দেখে নেয়া যাক।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| মিষ্টি কুমড়া টুকরা | হাফ কাপ |
| আলু টুকরা | হাফ কাপ |
| বেগুন টুকরা | হাফ কাপ |
| পেঁপে টুকরা | হাফ কাপ |
| পালংশাক | হাফ কাপ |
| পাঁচফোড়ন | ৩ চা চামচ |
| আদা ছেঁচা | দেড় টেবিল চামচ |
| দুধ | হাফ কাপ |
| ঘি | ২ চা চামচ |
| তেল | ২ টেবিল চামচ |
| শুকনা মরিচ | কয়েকটা |
| লবণ | স্বাদমত |
রান্নার পদ্ধতি
| ১। | প্রথমে হাঁড়িতে তেল দিয়ে তেল হালকা গরম হলেই এতে পাঁচফোড়ন দিয়ে দিন। |
| ২। | ৫ সেকেন্ড পর ১ টেবিল চামচ আদা ছেঁচা দিন। এর কারণ হল পাঁচফোড়ন তেলে বেশি রাখলেই তিতা হয়ে যায়। সাথে শুকনা মরিচ যোগ করুন। |
| ৩। | এবার মিষ্টি কুমড়া, আলু টুকরা দিয়ে নাড়াচাড়া রান্না করুন ১০ থেকে ১২ মিনিট । |
| ৪। | এখন এতে বেগুন টুকরা, পেঁপে টুকরা , পালংশাক, বাকি আদা ছেঁচা,দুধ আর লবণ স্বাদমত দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা লাগিয়ে রান্না করুন আরও ১০ মিনিট। |
| ৫। | নামানোর আগে উপরে ঘি ছিটিয়ে দিন। |
| ৬। | সামান্য জিরার ফাঁকি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা ইত্যাদিও দিতে পারেন। |
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: