দেশ রান্না-ঘর

আমসত্ত্ব তৈরির রেসিপি

টক-মিষ্টি আমসত্ত্ব
টক-মিষ্টি আমসত্ত্ব

আমসত্ত্ব ছোট বড় সবাই বেশ পছন্দ করে। ঝামেলা ছাড়াও সহজে নিজেই তৈরি করে নিতে পারেন আমসত্ত্ব। জেনে নিন রেসিপিটা।

উপকরণ

উপকরণের নামপরিমাণ
আমের রস৫০০ গ্রাম
চিনি১০০ গ্রাম
এলাচ গুঁড়ো১/৩ চা চামচ
ঘি/তেল২ চা চামচ

রান্নার পদ্ধতি

১।প্রথমে ব্লেন্ডারে আমের টুকরো দিয়ে ব্লেন্ড করে আমের রস তৈরি করে নিন।
২।এবার একটি প্যান আমের রস এবং চিনি দিয়ে মাঝারি আঁচে চুলায় দিন।
৩।চুলায় এটি নাড়তে থাকুন।
৪।অল্প থেকে মাঝারি আঁচে ১৮-২০ মিনিট নাড়তে থাকুন। বার বার নাড়তে থাকুন, যেনো প্যানে আমের রস লেগে না যায়। এলাচ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়ুন। এভাবে ২০ নাড়ুন।
৫।রস ঘন হয়ে রং পরিবর্তন না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
৬।এখন একটি স্টিলের প্লেটে সামান্য ঘি বা তেল লাগিয়ে নিন। আমের মিশ্রণটি প্লেটে ঢালুন। প্লেটে চারপাশে সমানভাবে আমের মিশ্রণটি ছড়িয়ে দিন।
৭।এটি রোদে শুকাতে দিন ২-৩ দিন।
৮।২-৩ দিন পর পেয়ে যান পারফেক্ট আমসত্ত্ব।

এই আমসত্ত্ব আপনি চাইলে ওভেনেও করতে পারেন। এরজন্য প্রথমে ওভেন ১১০ ডিগ্রী সেলসিয়াসে প্রি হিট করে নিন। এরপর ওভেন ট্রেতে আমের মিশ্রণটি ঢেলে ওভেনে দিয়ে দিন। এটি ১ থেকে ২ ঘন্টা বেক করুন। যতক্ষণ না মিশ্রণের পানি শুকিয়ে শক্ত না হয়। ১.৫ ঘন্টা হওয়ার পর ১৫ মিনিট পর পর পরীক্ষা করবেন আমসত্ত্ব হয়েছে কিনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ