জলপাই দিয়ে টক-ঝাল আচার তৈরী করার রেসিপি কিভাবে বানান যায়, সেটা নিয়ে আজকের রেসিপি আলোচনা। চলুন পড়ে নেয়া যাক, মজাদার এই রেসিপিটি।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| জলপাই | ৫০০ গ্রাম |
| সরিষার তেল | পরিমাণমতো |
| লবণ | স্বাদ অনুযায়ী |
| লাল গুঁড়া মরিচ | ২ টেবিল চামচ |
| পাঁচফোড়ন | ১ টেবিল চামচ |
| শুকনা লাল মরিচ | ২-৪টি আস্ত |
| হলুদ গুঁড়া | সামান্য |
| বিট লবণ | ১ চা চামচ |
রান্নার পদ্ধতি
| ১। | ধনিয়া ও শুকনা মরিচ টেলে নিয়ে গুঁড়া করতে হবে ৩ টেবিল চামচ। |
| ২। | প্রথমে জলপাইয়ের বোঁটা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে কেঁচে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে ২ দিন রোদে দিন। |
| ৩। | তারপর সরিষার তেল, শুকনা মরিচসহ গরম করুন। এ সময় খুন্তি দিয়ে জলপাইগুলোকে ভেঙ্গে দিতে পারেন। এতে মসলাগুলো জলপাইয়ের মধ্যে ঢুকে যাবে। |
| ৪। | পরে সেটি ঠাণ্ডা করে হলে, তাতে জলপাইসহ অন্য সব মসলা ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে বয়ামে ভরে প্রায় প্রতিদিনই রোদে রাখতে হবে। এতে আচার ভালো থাকে। |
এভাবেই তৈরি হয়ে গেল জলপাইয়ের টক-ঝাল আচার। আচার ভালো করে রোদে দিলে প্রায় ১ বছর খাওয়া যেতে পারে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: