দেশ রান্না-ঘর

মজাদার স্বাদের ফ্রায়েড চিকেন নুডুলস

ফ্রায়েড চিকেন নুডুলস
ফ্রায়েড চিকেন নুডুলস

বিকালে নাস্তা হিসাবে স্পাইসি ফ্রায়েড চিকেন নুডুলস বেশ মজাদার। সাথে মুরগীর গোস্তের মিশেল থাকাতে এই নুডুলস যেমন স্বাদের, তেমনি পুষ্টিকর।

উপকরণ

উপকরণের নামপরিমাণ
নুডুলস২০০ গ্রাম
সিদ্ধ মুরগির গোস্ত১০০ গ্রাম
পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামএক কাপ
আদা-রসুন বাটাএক টেবিল চামচ
কাঁচামরিচ চার-পাঁচটি
মরিচ গুঁড়োএক চা চামচ
সয়াসসদুই চা চামচ
টমেটো সসদুই চা চামচ
চিলি সসদুই চা চামচ
তেলপরিমাণমতো
লবণস্বাদমতো

রান্নার পদ্ধতি

১।প্রথমে গরম পানিতে নুডুলস সিদ্ধ করে নিন। এবার ঠাণ্ডা পানিতে ধুয়ে ছাঁকনিতে রেখে দিন। এখন একটি প্যানে তেল দিয়ে তাতে সিদ্ধ নুডুলস দিয়ে ভেজে প্লেটে তুলে রাখুন।
২।অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে আদা-রসুন বাটা, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি দিয়ে নাড়তে থাকুন।
৩।এবার এতে সিদ্ধ মুরগির মাংস, সয়াসস, চিলি সস, টমেটো সস ও লবণ দিয়ে ৫ থেকে ১০ মিনিট রান্না করুন।
৪।এরপর এতে ভাজা নুডুলস দিয়ে দিন।
৫।ভালোভাবে নেড়ে চুলা থেকে নামিয়ে প্লেটে তুলে নিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ফ্রায়েড চিকেন নুডুলস।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ