মিহিদানা একটি মজার মিষ্টির আইটেম। এই দানা বুন্দিয়ার দানা থেকে সাইজে ছোট হওয়ার এই নামকরণ করা হয়েছে। জেনে নিই মিহিদানা এর রেসিপিটি।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| বেসন | ৩/৪ কাপ |
| চিনি | দেড় কাপ |
| লেমন ইয়েলো কালার | সামান্য |
| গোলাপজল | ১ টে. চা |
রান্নার পদ্ধতি
| ১। | বেসনে ৩/৪ কাপ বা বেসনের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ভালভাবে ফেটে নিতে হবে। |
| ২। | মিহিদানার ঝাঁঝরি দিয়ে বুন্দিয়ার মত করে মিহিদানা ভেজে তুলতে হবে। |
| ৩। | চিনিতে দেড় কাপ পানি মিশিয়ে সিরা করে দুধ দিয়ে ময়লা কেটে নিতে হবে। |
| ৪। | সিরার মধ্যে গোলাপজল দিব। |
| ৫। | বুন্দিয়ার মত মিহিদানা সিরায় দিয়ে আবার চুলায় দিয়ে নাড়াচাড়া করি। |
| ৬। | উনুন থেকে নামিয়ে মিহিদানা হাঁড়িতে ছড়িয়ে রাখি। |
মিহিদানার লাড্ডু বানাতে:
লাড্ডু বানাতে হাতের তালুতে ঘন সিরা মাখিয়ে গরম মিহি দানা দিয়ে লাড্ডু তৈরি করা যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: