দেশ রান্না-ঘর

মুগ ডালের মুরগি ভুনা রেসিপি

মুগ ডালের মুরগি ভুনা রেসিপি
মুগ ডালের মুরগি ভুনা রেসিপি

আপনাদের জন্য আজকের রেসিপি মুগ ডাল দিয়ে মুরগি ভুনা। চলুন দেখে নেয়া যাক, কীভাবে তৈরি করবেন মুগ ডাল দিয়ে মুরগি ভুনা

উপকরণ

উপকরণের নামপরিমাণ
মুরগি১ টি
মুগ ডালদেড় কাপ
পেঁয়াজ কুচিআধা কাপের একটু বেশি
আদা-রসুন বাটাএক টেবিল চামচ
ধনে গুঁড়া১ চা চামচ
জিরা গুঁড়াদেড় চাচামচ
মরিচ গুঁড়াএক চাচামচ
হলুদ গুঁড়াআধা চা চামচ
দারুচিনিদুই টুকরো
তেজপাতাদুটি
তেলআধা কাপ
জিরার গুঁড়া (টেলে নেওয়া)আধা চাচামচ
লবণস্বাদ মতো
চিনি১ চা চামচ
কাঁচামরিচ৭/৮ টি
বাগাড় দেওয়ার জন্য
উপকরণের নামপরিমাণ
পেঁয়াজ কুচি১ টি
তেল২ টেবিল চামচ

রান্নার পদ্ধতি

১।মুগ ডাল হালকা ভেজে ধুয়ে রাখুন। ফ্রাইপ্যানে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিন, পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভাজুন। সামান্য পানি ও লবণ দিয়ে কষিয়ে নিন। আধা কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মুরগির টুকরা দিয়ে দিন পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিন অল্প আছে রান্না করুন পানি দেয়ার প্রয়োজন নেই।
২।মুরগি ৭০ ভাগ সিদ্ধ হয়ে গেলে ডাল দিয়ে একটু কষিয়ে পরিমান মতো পানি ভালো করে মিশিয়ে নাড়ুন। আঁচ কমিয়ে ঢেকে দিন। দু-একবার ফুটে উঠলে চিনি আর কাঁচামরিচ দিয়ে দিন ভালো করে নেড়ে মিশিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন পানি বেশি শুকাবেন না পরে ডাল পানি শুষে নিবে।
৩।এবার একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে মুরগিতে দিয়ে জিরার গুঁড়া দিয়ে নেড়ে ঢেকে চুলা বন্ধ করে দিন ঢেকে রাখুন। পাঁচ মিনিট পর পরিবেশন করুন। চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ