আমের মোরব্বা তৈরীতে প্রয়োজন হবে বড় বড় কাঁচা আম। এই মোরব্বা টকের সাথে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। খেতে বেশ সুস্বাদু। তাহলে চলুন পড়ে নেয়া যাক আমের মোরব্বা।
উপকরণ
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| বড় কাঁচা আম | ৭-৮টি |
| চিনি | দেড় কেজি |
| ফিটকিরি গুঁড়া | ১ চা চামচ |
| পানি | পরিমাণ মতো |
| তেজপাতা | ২টি |
| এলাচ | ১ টুকরা |
| চুন ভেজানো | আধা চা চামচ |
রান্নার পদ্ধতি
| ১। | আম ভালো করে ধুয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে প্রতিটি আমের ২ টুকরা করে নিন। আমের আঁটি ফেলে পানিতে রাখুন অনেকক্ষণ। |
| ২। | কাঁটা চামচ দিয়ে আমগুলো ভালো করে কেচে নিন। এরপর আমগুলো আবার পরিষ্কার পানিতে রাখুন। এভাবে ১ ঘণ্টা পরপর ২ থেকে ৩ বার পানি বদলিয়ে নিন। |
| ৩। | পরিষ্কার পানিতে চুন ও ফিটকিরি গুলে নিন। চুন ও ফিটকিরি গোলানো পানিতে প্রায় ৩-৪ ঘণ্টা ডুবিয়ে রাখুন। ২ ঘণ্টা পর পানি থেকে আমগুলো নিংড়িয়ে তুলুন। |
| ৪। | ফুটানো পানিতে আমগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে পানি ঝরিয়ে রাখুন। |
| ৫। | চিনিতে পরিমাণ মতো পানি দিয়ে সিরা তৈরি করুন। সিরায় আম দিয়ে জ্বাল দিতে থাকুন। আচার জ্বাল দেওয়া হলে সেটি নামিয়ে এক রাত রেখে দিন। |
| ৬। | পরের দিন আবার জ্বাল দিয়ে ঘন হলে তা নমিয়ে বয়ামে ভরে রাখুন। |
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: