দেশ রান্না-ঘর

এগ ড্রপ দিয়ে চিকেন স্যুপ রেসিপি

চিকেন স্যুপ, সাথে এগ ড্রপ
চিকেন স্যুপ, সাথে এগ ড্রপ

খুব সহজে ঘরে বসেই তৈরি করা যায় এগ ড্রপ দিয়ে চিকেন স্যুপ। এই রেসিপিতে এর রান্না পদ্ধতি দেয়া হল। আশা করি আপনাদের ভাল লাগবে।

উপকরণ

উপকরণের নামপরিমাণ
মাখন১ টেবিল চামচ
চিকেন স্টক৪ কাপ
মুরগির হাড় ছাড়া মাংসের টুকরা (আদা বাটা, লবণ ও সয়াসস দিয়ে মেরিনেট করা)১ কাপ
ডিম ফেটানো১টি
পেঁয়াজ মিহি কুচি১ টেবিল চামচ
লবণস্বাদমতো
সয়াসস১ টেবিল চামচ
কাঁচা মরিচ ফালি৩টি
পেঁয়াজকলি কুচি২ টেবিল চামচ

রান্নার পদ্ধতি

১।পাত্রে মাখন গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন।
২।এর মধ্যে মেরিনেট করা মুরগির মাংস ও চিকেন স্টক দিয়ে ফুটিয়ে নিন।
৩।কাঁচা মরিচ ফালি, সয়াসস ও লবণ দিন।
৪।একটি ডিম ফেটে তাতে সামান্য লবণ দিন, স্যুপে দিয়ে অনবরত নাড়তে থাকুন।
৫।পেঁয়াজকলি কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রুই মাছের কোফতা কারি

তেল ছাড়া মাছ রান্নার রেসিপি

২০ মিনিটে তৈরি করুন মাছের স্টেক

দোকানের মতো মুচমুচে চিকেন ফ্রাই মাত্র ১৫ মিনিটেই

ঝটপট তৈরি ধনিয়া পাতার চাটনি

মালাই কেক তৈরির সহজ রেসিপি

ফলের পুডিং যেভাবে তৈরি করবেন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলার তেতো চা

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ