বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্য বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সাদ হত্যার বিচারের দাবিতে মঙ্গলবারও ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
সপ্তম দিনের মতো বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। ছাত্রাবাসগুলোতে সাধারণ সভার আয়োজন করেছে ছাত্রলীগ।
এর আগে সাদ হত্যায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানান আন্দোলরত শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ছাত্রলীগ আশরাফুল হক হল শাখার সাংগঠনিক সম্পাদক সাদ ইবনে মমতাজকে হল থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: