শিক্ষা

বিজ্ঞান চর্চার নতুন ক্ষেত্র প্রসারিত হবে: হিউয়ে

প্রফেসর রলফ-ডিয়েটার হিউয়ে
প্রফেসর রলফ-ডিয়েটার হিউয়ে

শান্তিপূর্ণ আনবিক শক্তি ব্যবহার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী গবেষণা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান চর্চার নতুন নতুন ক্ষেত্র প্রসারিত হবে বলে মনে করেন সার্ন এর মহাপরিচালক প্রফেসর রলফ-ডিয়েটার হিউয়ে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

সার্নের সঙ্গে বাংলাদেশের এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) স্বাক্ষরিত হওয়ায় গবেষণা ক্ষেত্রে দ্রুত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সহযোগিতা চুক্তির পথ প্রসারিত হয়েছে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, আনবিক শক্তি ব্যবহার কর্মসূচির ফলে এ দেশের গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের গবেষণা দক্ষতার উন্নয়ন ঘটবে।

দুই দিনের সফরে ঢাকায় আসেন আধুনিক পদার্থ বিজ্ঞানের পথিকৃত প্রফেসর রফল-ডিয়েটার হিউয়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ