রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মানার আশ্বাস পেয়ে বুধবার ছয় দিনের জন্য ঢাকা ধর্মঘট স্থগিত করেছে হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকরা।
হামলাকারীদের গ্রেপ্তার ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করাসহ কয়েক দফা দাবিতে চতুর্থ দিনের মতো ধর্মঘট কর্মসূচি শুরু করেন শিক্ষানবীণশ চিকিৎসকরা।
এদিকে, হামালার ঘটনায় মঙ্গলবার রংপুর কতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন ইন্টার্নি চিকিৎসকরা। গত ৬ এপ্রিল হোস্টেল থেকে একদল মুখোশধারী সন্ত্রাসী দুই ইন্টার্নি চিকিৎসককে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন, ল্যাপটপসহ মালামাল লুট করে নিয়ে যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: