রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যার ঘটনায় দায়ের করা মামলা নগরীর মতিহার থানা থেকে মহনগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে স্থানান্তর করা হয়েছে।
মহানগর পুলিশের উপ-কমিশনার প্রলয় চিসিম মামলা স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেন।রাবির ছাত্রলীগ নেতা হত্যা মামলা ডিবিতে রুস্তম আলী আকন্দ।
মামলাটি ডিবিতে স্থানান্তর প্রসঙ্গে মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) প্রলয় চিসিম বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনা করে অধিকতর তদন্তের জন্য গত বুধবার রাতে তা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মামলার যাবতীয় কাগজপত্র হাতে পেলে তদন্তের কাজ শুরু করা হবে।
গত ৪ এপ্রিল নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাবির শহীদ সোহওয়ারর্দী হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ।
ঘটনার পরদিন রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান বাদি হয়ে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনসহ ৭-৮ জনকে আসামি করা হয়েছে।