শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে

শাবিপ্রবি
শাবিপ্রবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা রোববার সকাল থেকে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, লোকপ্রশাসন বিভাগের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে একজন শিক্ষককে বরখাস্ত করার দাবিতে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ৭টার দিকে ‘যৌন নিপীড়ন বিরোধী শাবিপ্রবি শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে অবস্থান নেন।

এতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থী পরিবহনের কোনো বাস ক্যাম্পাস থেকে বের হতে বা প্রবেশ করতে পারেনি। ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম এবং বিশ্ব বিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, গত বছর অক্টোবরে লোক প্রশাসনের ৮ ছাত্রীসহ ৩১ শিক্ষার্থী কক্সবাজার বেড়াতে গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্বে সৈকতে গোসল করার সময় গোপনে মোবাইলে ভিডিও ছবি ধারনের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা।

এছাড়া একই বিভাগের এক কর্মচারী একজন ছাত্রীর হাত ধরে যৌন হয়রানির চেষ্টা চালায়। এ অভিযোগের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় ওই কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ