শিক্ষা

রাবিতে শিবিরের তাণ্ডব

ছাত্রলীগ কর্মী টগর-মাসুদের হাত-পায়ের রগ কর্তন

রাবি
রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গলবার এক ছাত্রলীগের কর্মীর ডান পা গোড়ালি থেকে কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে শিবির কর্মীরা। অপর আরেক ছাত্রলীগ নেতার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান ও শহীদ হবিবুর রহমান হলের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জনকে আটক করা হয়েছে।

আহতরা হলেন: সালেহ মো. টগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক। তিনি ফোকলোর বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর ছাত্রলীগকর্মী আবদুল্লাহেল মাসুদ ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, জামাত-শিবির এ হামলা চালিয়েছে বলে আমরা ধারনা করছি। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ক্যাম্পাসের উদ্দেশ্যে সকাল ৮টার দিকে মাদার বখশ হল থেকে বের হন টগর ও মাসুদ। তাদের বহনকারী রিকশাটি জিয়াউর রহমান হল ও শহীদ হবিবুর রহমান রহমান হলের মাঝামাঝি জায়গায় আসলে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের রিকশা লক্ষ্য করে ২টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় টগর ও মাসুদ রিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা মাসুদকে ধরে পাশের একটি দোকানের পেছনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হামলাকারীরা মাসুদের ডান ও পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে দেয়। একই সময়ে টগরকে রাস্তার একপাশে ফেলে কুপিয়ে জখম করে হামলাকারীরা। তার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে তারা।

গুরুত্বর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর অবস্থা খারাপ হলে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. বি কে দাম বলেন, মাসুদের ডান পা গোড়ালি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাম পা বিচ্ছিন্ন হয়ে চামড়ার সঙ্গে ঝুলে ছিল। তার অবস্থা খুবই সঙ্কটজনক। তাকে চার ব্যাগ রক্ত দিয়ে অস্ত্রোপচার করা হয়েছে।

টগরের অবস্থা মাসুদের চেয়ে কিছুটা ভালো হলেও তিনি আশঙ্কামুক্ত নন— জানিয়ে ডা. বি কে দাম জানান, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন সাংবাদিকদের বলেন, রাবিতে শিবিরবিরোধী কর্মকাণ্ডে এ দুইজন সক্রিয় কর্মী ছিলেন। কয়েকদিন আগে রাবি শিবিরের সভাপতি দুইজনের নাম উল্লেখ করে আমাকে হুমকি দিয়েছিল। তারাই এ হামলা চালিয়েছে।

এ ঘটনার সঙ্গে জামাত-শিবির ক্যাডাররা জড়িত বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ