শিক্ষা

সাদ হত্যা

বাকৃবিতে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট

বাকৃবি
বাকৃবি

সাদ হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শিক্ষার্থীরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।

ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

গত ১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ও আশরাফুল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ ইবনে মমতাজ হত্যার পর থেকে বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ২৮ এপ্রিল পর্যন্ত সময় বেধে দেয় শিক্ষার্থীরা। তবে বেধে দেয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ