শিক্ষা

জবিতে মানববন্ধন

যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক জহিরের শাস্তি দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিভাগের শিক্ষক জহির উদ্দিন আরিফের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার জহির উদ্দিন আরিফকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্বারকলিপি দিয়েছেন ওই ছাত্রী এবং তার সহপাঠিরা।

হয়রানির শিকার ওই ছাত্রী বলেন, ২০১১ সালের ১২ নভেম্বর বিভাগের সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আরিফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাকে অশালীন প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ক্লাসরুমেই তার সঙ্গে খারাপ ব্যবহার করেন ওই শিক্ষক। সর্বশেষ ক্লাসে উপস্থিতি কম থাকার অভিযোগে তাকে এমবিএ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি।

শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত শিক্ষক জহির উদ্দিন অবিবাহিত হওয়ায় বিভাগের অনেক ছাত্রী এ রকম যৌন হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে জহির উদ্দিন আরিফ কোনো মন্তব্য করেননি।

ছাত্রীকে যৌন হয়রানি প্রতিবাদে মানবন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফেডারেশনের সভাপিত মাসুদ রানা, ছাত্র ফেডারেশনের সভাপতি তাহমিদা ইসলাম তানিয়া এবং জাসদ ছাত্রলীগের সভাপতি আবুল কালাম মিন্টুসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ