শিক্ষা

শনিবার এসএসসি ফল প্রকাশ

এসএসসি ফল
এসএসসি ফল

শনিবার ১৪ লাখ শিক্ষার্থীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০১৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত ।

ফল জানতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন।

এরপর সচিবালয়ে দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।

গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। এতে ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়।

ঘোষণা অনুযায়ী গত পাঁচ বছরের মতো এবারো পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এসএসসির ফল প্রকাশ করা হচ্ছে।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮৯. ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ