শিক্ষা

বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল প্রত্যাহার

ওসমানী মেডিকেলের তোহিদ হত্যায় ১০ ছাত্রলীগের নেতাকর্মী বহিষ্কার

ওসমানী মেডিকেল
ওসমানী মেডিকেল

সিলেটে ওসমানী মেডিকেল কলেজে তোহিদ হত্যার ঘটনায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ ছাত্রলীগের নেতাকর্মীকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন: ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সোমেন দে, সাধারণ সম্পাদক সাইফুল হাই, সাংগঠনিক সম্পাদক রাফি, ছাত্রলীগ কর্মী হাফিজ, পাঠনা, অনন্ত বীর, ফাহিম, শরিফুল, জোবায়ের ও রিপন।

মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের পর বিকেলে নগরীর দরজা মহল্লার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সিলেট মহানগর বিএনপি রোববারের ডাকা অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে বলে জানান, মহনগর বিএনপির সভাপতি এম এ হক।

গত ৪ জুন সন্ধ্যায় নগরীর পুরাতন মেডিকেল কলোনীর আবুসিনা ছাত্রবাসে ৪৯তম ব্যাচের ৪র্থ বর্ষের ছাত্রদলকর্মী তৌহিদুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার প্রতিবাদে রোববার সিলেটে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছিলো মহানগর বিএনপি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ