ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার থেকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সোমবার রাত ৮টার দিকে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় একজন আহত হন। পরে মঙ্গলবার সকালে এক বৈঠকে অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
একইসঙ্গে ছাত্রদের বেলা ১২টা ও ছাত্রীদের বিকেল ৫টার মধ্যে হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: