শিক্ষা

উপানুষ্ঠানিক শিক্ষা আইন- ২০১৪’র খসড়া অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

উপানুষ্ঠানিক শিক্ষা আইন- ২০১৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকে বাংলাদেশ মিউজিয়াম ও কুয়েতের হাউজ অব ন্যাশনাল ওয়ার্কসের মধ্যে একটি চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়। এর ফলে রাজধানীর বিজয় সরনীতে সামরিক জাদুঘর ও কুয়েতের জাদুঘরের মধ্যে তথ্য আদান প্রদান ও অভিজ্ঞতা বিনিময় হবে।

এছাড়াও বিমান চলাচল সহযোগিতা চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮টি দেশের সঙ্গে বিমান চলাচল সহযোগিতা বাড়াতে ‘সার্টেইন অ্যাসপেক্টস অব এয়ার সার্ভিস’ নামের আরো একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া এ বিষয়ে সাংবাদিকদের বলেন, নানা কারণে মূলধারার শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা নিশ্চিত করতেই উপানুষ্ঠানিক শিক্ষা আইন করছে সরকার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ