শিক্ষা

প্রশ্নপত্র ফাঁসের তদন্ত প্রতিবেদন জমা

প্রশ্নপত্র ফাঁসের তদন্ত প্রতিবেদন
প্রশ্নপত্র ফাঁসের তদন্ত প্রতিবেদন

ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

রোববার দুপুর আড়াইটায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইনের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

পরে তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আজই এটা পাওয়া গেছে। পুরো প্রতিবেদনটি পড়ে ব্যবস্থা নেয়া হবে।

তদন্ত কমিটি প্রশ্নপত্র ফাঁসে জড়িত কাউকে সনাক্ত করতে পারেনি। তবে পরীক্ষা পদ্ধতি ডিজিটালাইজড ও আধুনিকায়ন করার পাশাপাশি প্রধান চার দফা সুপারিশসহ বেশ কিছু সুপারিশ করেছে কমিটি।

প্রসঙ্গত: এ বছর এইচএসসি পরীক্ষা চলাকালে গত ৯ এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এ অবস্থায় ওই্দিনের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। পাশাপাশি অভিযোগ তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইনের নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ