শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯২১ সালের এ দিনে তখনকার পূর্ববাংলায় উচ্চশিক্ষা বিকাশের মহতি লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয় বিশ্ববিদ্যালয়টি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নানা আয়োজন রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথিতযশা শিক্ষাবিদদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়টি প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত হয়ে ওঠে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এ বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চায় নয় ৫২’ র ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জুগিয়েছে এগিয়ে যাওয়ার প্রেরণা।

ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ের ৯৩ বছর পূর্তিতে ‘অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় উচ্চ শিক্ষা’ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে পালন করছে দিনটি। জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন স্পীকার শিরিন শারমিন চৌধুরী। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপাচার্য আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার প্রসার ঘটাতে তাদের চেষ্টা অব্যাহত থাকবে।

জন্মদিন উপলক্ষ্যে নানা আনন্দে মেতেছে শিক্ষার্থীরা। আর স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের তালিকায় দেখতে চান তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুইদিনের কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নাচ, গান, রক্তদান কর্মসূচি, নাটক সবই থাকছে এতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ