শিক্ষা

২ দিনে মতো রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

রোকেয়া বিশ্ববিদ্যালয়
রোকেয়া বিশ্ববিদ্যালয়

চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যকে অবরুদ্ধ করে ধর্মঘট কর্মসূচি পালন করছে।

বেরোবি উপাচার্য অধ্যাপক ড. একেএম নুর-উন-নবী শুক্রবার দ্বিতীয় দিনের মতো নিজ কক্ষে অবরুদ্ধ রয়েছেন।

চাকরি স্থায়ীকরণ ও ১৪ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে গত বৃহস্পতিবার থেকে ১৩৮ জন কর্মকর্তা- কর্মচারী উপাচার্যকে অবরুদ্ধ রেখেছেন।

এদিকে, অবস্থান ধর্মঘট পালনকালে তিন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন: কর্মকর্তা হাসানুজ্জামান, কর্মচারী গোলাম রব্বানী ও লায়লা বেগম। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ওবায়দুর রহমান সাংবাদিকদের জানান, সরকার বেতন-ভাতা পরিশোধের জন্য ১০ কোটি টাকা থোক বরাদ্দ প্রদান করেছে। কিন্তু দীর্ঘদিনেও উপাচার্য তাদের বেতন-ভাতা প্রদান করছে না। এরপরও এসব কর্মকর্তা-কর্মচারী নিয়মিত কাজ করে যাচ্ছেন। বেতন না পেয়ে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুল জলিল মিয়া দায়িত্বে থাকাকালে ৩৩৮ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেন। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়া নিয়োগ হওয়ায় তাদের নিয়োগ অনুমোদন করেনি মঞ্জুরি কমিশন। এ কারণে তাদের বেতন-ভাতাও বন্ধ রয়েছে।

ওবায়দুর জানান, পরবর্তীতে অধ্যাপক ড. একেএম নুর-উন-নবী উপাচার্য হিসেবে যোগদানের পর পদ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়ে ২০০ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ী করেন। তবে ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ী না হওয়ায় তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী চাকরি স্থায়ী ও বকেয়া বেতন-ভাতার দাবি পূরণ না হওয়া পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ রেখে অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ