একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কলেজগুলোকে অতিরিক্ত ফি নেয়ার বিষয়ে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সচিবালয়ে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা জানান।
ভর্তি নীতিমালায় কলেজগুলোর জন্য শিক্ষা মন্ত্রণালয় ভর্তি ফি নির্ধারণ করেছে উল্লেখ করে মন্ত্রী জানান, এক্ষেত্রে কলেজগুলোকে প্রথমে সতর্ক করে দেয়ার পর কাজ না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আগের বছরগুলোর দৃষ্টান্ত দিয়ে মন্ত্রী বলেন, এবারও কোনোভাবেই কলেজগুলোকে অতিরিক্ত ফি নেয়ার সুযোগ দেয়া হবে না।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: