শিক্ষা

যবিপ্রবির বিশ্ববিদ্যালয় অনির্দষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

যবিপ্রবি
যবিপ্রবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রকে হত্যার জের ধরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে হল ছেড়েছে শিক্ষার্থীরা। আর রাতেই হল ছাড়ে ছাত্ররা।

আমদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চতুর্থ বর্ষের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরই সিন্ডিকেটের সভা করে বিশ্ববিদ্যালয় অনির্দষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসানসহ ৪ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়।

কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধ ছিল। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ