চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ অক্টোবর।
বুধবার বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
জানা গেছে, আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ভর্তি পরীক্ষা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: