শিক্ষা

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

পাসের হার ৭৮.৩৩%, জিপিএ ৫-৭০ হাজার

  • এইচএসসি
    এইচএসসি
  • এইচএসসি
    এইচএসসি

উচ্চ মাধ্যমিক-এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর পাসের হার ৭৮.৩৩%। জিপিএ ৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন। বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ বোর্ডগুলোর মধ্যে এবারে পাসের হার সর্বোচ্চ ঢাকা বিভাগে ৮৪.৫৪%। সবচেয়ে কম পাস করেছে যশোরে ৬০.৫৮%।

আর ১০ বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার মাদ্রাসা বোর্ডে বেশি, ৯৪.৩৮%। এছাড়া সিলেট বোর্ডে পাসের হার শতকরা ৭৯.১৬%। বরিশালে ৭১.৭৫%। কুমিল্লায় পাসের হার ৭০.১৪%, দিনাজপুরে ৭৪.১৪%, রাজশাহীতে ৭৮.৫৫%। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭০.০৩%। কারিগরি বোর্ডে পাসের হার ৮৫.০২%।

দুপুর ২টার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে ছেলেদের পাসের হার ৭৭.৮৬% ও মেয়েদের পাসের হার ৭৮.৮৬%।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ