শিক্ষা

দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বীকৃতি পেল হিজড়ারা

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বীকৃতি পেল হিজড়ারা
বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বীকৃতি পেল হিজড়ারা

দিল্লি বিশ্ববিদ্যালয়ে এখন থেকে তৃতীয় লিঙ্গ পরিচয়ে ভর্তি হতে পারবেন হিজড়ারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্নাতকোত্তরে ভর্তির আবেদনকারী ৯ হিজড়াকে তারা তৃতীয় লিঙ্গ পরিচয়ে ভর্তি নেবে।

গত এপ্রিলে ভারতের সুপ্রিমকোর্ট এক ঐতিহাসিক রায়ে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত দেয়।

এর আগে নারী বা পুরুষ পরিচয়ে ভারতের হিজড়াদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হতো।

দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে তৃতীয় লিঙ্গ পরিচয়ে হিজড়াদের ভর্তির ব্যবস্থা থাকবে। এজন্য ভর্তি নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

ভারতের সমকামী, উভকামী ও হিজড়ারা দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এর মাধ্যমে বিছিন্ন এই জনগোষ্ঠী সমাজের মূলস্রোতে যুক্ত হল।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রায় ২০ লাখ সমকামী, উভকামী ও হিজড়া রয়েছে। তারা সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন। দারিদ্র্য তাদের নিত্যসঙ্গী। তাদের অধিকাংশই নাচ-গান, ভিক্ষা কিংবা গণিকাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, ভারতে হিজড়ারা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। তাদের জোর করে নারী বা পুরুষ পরিচয় দেয়া হয়।

২০০৯ সালে ভারতের নির্বাচন কমিশন ব্যালটে এই জনগোষ্ঠীকে লিঙ্গ পরিচয়ের স্থানে নারী বা পুরুষের পাশাপাশি 'অন্যান্য লিঙ্গ' লেখার সুযোগ দেয়। আর এর মাধ্যমেই হিজড়াদের সামাজিক স্বীকৃতির বিষয়টি সামনে চলে আসে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ