সারাদেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির পরীক্ষা আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এবিএম আবদুল হান্নান সাংবাদিকদের এ তথ্যের নিশ্চিত করেন।
ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করতে বুধবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিএমএ, বিএমডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে এ বি এম আবদুল হান্নানসহ একাধিক দায়িত্বশীল সূত্র বৈঠকে ২৪ অক্টোবর ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের কথা জানান।