শিক্ষা

জাবি ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৬ ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ আলি বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিস্কৃত নেতাকর্মীদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর নবী ও ভাসানী হলের সাধারণ সম্পাদক অনিন্দ্য বাড়ৈর নামও রয়েছে।

সংঘর্ষের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোরে অনিন্দ বাড়ৈর নেতৃত্বে নূর নবীসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী হলের ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহমেদের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় ১৭টি কক্ষ ভাঙচুর করে তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ