কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সোমবার হল ছেড়েছেন শিক্ষার্থীরা।
রোববার রাতে সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি বৈঠকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয় ওই বৈঠকে।
গতকাল দুপুরে ছাত্রশিবিরের মিছিলকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের ৭ জন সদস্যসহ ১৫ জন আহত হন। পুলিশের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন ৫ নেতাকর্মী।
সংঘর্ষের সময় প্রক্টরের কার্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ৩টি গাড়ি ভাঙচুর করা হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার রাতে জরুরি সিন্ডিকেট সভা বসে। সভায় সর্বসম্মতিক্রমে ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।