শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন না মানলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসরণ করে না তাদের আইনীভাবেই মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার রাজধানীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বর্তমান সময়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ –উল্লেখ করে বিশ্ববিদ্যালয়গুলোকে এ বিষয়ে আরো কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন শিক্ষামন্ত্রী।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশই নিয়ম-কানুন মানছে না অভিযোগ করে শিক্ষামন্ত্রী বলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই তারা আদালতের দারস্থ হয়। তাই এবার আইনীভাবেই ব্যবস্থা নেয়া হবে।

মঞ্জুরি কমিশন মনে করে শিক্ষার মান বাড়লেও এর গুণগত মানের দিক দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো এখনো পিছিয়ে—তাই গুণগত নিরাপত্তা (কিউএইউ) নামে একটি প্রকল্প হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

কিউএইউ প্রকল্পে সহায়তা করবে বিশ্বব্যাংক— এ কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির আবাসিক প্রতিনিধি জোহানেস জাট বলেন, ঊচ্চশিক্ষা এমন হতে হবে যাতে জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ইউজিসিকে কিউএইউ ইউনিটের আওতায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একটি করে স্বতন্ত্র সেল গঠন করার কথা বলা হয়। এ প্রক্রিয়ার সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর যোগসূত্র স্থাপন করা হবে এবং ধারাবাহিকভাবে অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ১১৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে সরকারি ৩৫টি আর বেসরকারি ৭৯টি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ