শিক্ষা

উচ্চ মাধ্যমিকে আরো ১৫টি বিষয়ে সৃজনশীল

উচ্চ মাধ্যমিকে আরো ১৫টি বিষয়ে সৃজনশীল
উচ্চ মাধ্যমিকে আরো ১৫টি বিষয়ে সৃজনশীল

আগামী ২০১৭ সালের মধ্যে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় আরো ১৫টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রবর্তন করা হবে। এর মধ্যে ২০১৬ সালে ৬ ও ২০১৭ সালে ৯টি বিষয়ে সৃজনশীল প্রশ্ন চালু হবে।

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ২০১৬ ও ২০১৭ সালের এইচএসসি/আলিম ও দাখিল পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রবর্তনের প্রজ্ঞাপন জারি বিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় ২০১৬ সালের আলিম পরীক্ষায় আরও চার বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রবর্তনের সিদ্ধান্ত হয়। একই বছর দাখিল পরীক্ষায় পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রশ্নও হবে সৃজনশীল পদ্ধতিতে।

২০১৬ সালে এইচএসসিতে যে ৬ বিষয় সৃজনশীল প্রশ্নে হবে সেগুলো হলো- অর্থনীতি, যুক্তিবিদ্যা, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ভূগোল।

২০১৬ সালে আলিমে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হবে অর্থনীতি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ে।

তাছাড়া ২০১৭ সালে এইচএসসিতে কৃষি শিক্ষা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ এবং ইসলামি শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নে।

প্রসঙ্গত: এইচএসসি পর্যায়ে ২০১২ সালে শুরু হয়ে ২০১৪ পর্যন্ত ১৫টি বিষয়ে (এইচএসসিতে ১২ ও আলিমে ৩) সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হয়েছে। আর এসএসসিতে ২৯টি বিষয়ে পরীক্ষা হচ্ছে সৃজনশীল প্রশ্নে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ