শিক্ষা

আইটিপেক এর সদস্য হল বাংলাদেশ

আইটিপেক
আইটিপেক

জাপানের আইটি প্রফেশনাল সেন্টারের (আইটিপেক) এর সদস্য হল বাংলাদেশ। সোমবার রাজধানীতে এ বিষয়ে আইটিপেক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিক হয়।

মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর সপ্তম দেশ হিসেবে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতের এ সংগঠনটির সদস্যপদ লাভ করলো।

আইটিপেক জাপান প্রবর্তিত একটি পরীক্ষা পদ্ধতি যা দিয়ে আইসিটি জনবলের জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন করা হয়। এ চুক্তির ফলে বাংলাদেশিরা এখন দেশে বসেই আইটিপেক এর পরীক্ষায় অংশ নিতে পারবে।

পরীক্ষায় পাশ করলে জাপান, চীন সিঙ্গাপুরসহ বিশ্বের ১২টি দেশে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশিরা কাজের সুযোগ পাবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

পেশাজীবী, শিক্ষার্থীসহ সব ডিসিপ্লিনের সব বয়সী মানুষেরই এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে বলেও তিনি জানান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ