শিক্ষা

ঢাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৭

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ ইউনিটের’ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাত পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতা হলেন: শেখ বোরহানউদ্দিন কলেজ কেন্দ্র থেকে সানজানা বিনতে বশির, বদরুন্নেসা কলেজ কেন্দ্র থেকে ফয়সাল কবির, আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে আহাদুর রহমান, ধানমন্ডির আইডিয়াল কলেজ থেকে আরিফুল ইসলাম, টিচার্স ট্রেনিং কলেজ থেকে নুরুল আফসার, আজিমপুর গার্হস্থ্য কলেজ থেকে মেহেদী হাসান ও এরশাদ হক।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের বিভিন্ন কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা হয়। আটক হওয়া পরীক্ষার্থীদের মোবাইল ফোনে টেক্সট মেসেজ আকারে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী সাংবাদিকদের বলেন, পরীক্ষা চলাকালে ওই সাত পরীক্ষার্থীর মোবাইল ফোনের মাধ্যমে বাইরে থেকে পাঠানো প্রশ্নের উত্তর পাওয়া গেছে। এসব পরীক্ষার্থীকে আটক করে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এসব শিক্ষার্থীর মোবাইল ফোন, অতিরিক্ত সিম কার্ড, প্রবেশপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড জব্দ করা হয়েছে।

আটক হওয়া শিক্ষার্থীদের দেয়া তথ্য অনুযায়ী, তারা ইউসিসি, ইউনিএইড (কিরণ-কবির-সুমন) ও প্যারাগন কোচিং সেন্টারের শিক্ষকদের সহায়তায় এ জালিয়াতি করতে চেয়েছিলেন।

উল্লেখ্য, 'গ' ইউনিটের পরীক্ষার মধ্যদিয়েই এবার ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হলো। এতে অংশ নেন ৪৮ হাজার ৯৫৯ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ