ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ ফল ঘোষণা করেন।
এবার ‘গ’ ইউনিটের পরীক্ষায় ১ হাজার ১৭০ আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৯০৬ জন জন। এতে অংশ নিয়েছিলেন ৪৮ হাজার ৫৭ জন। ভর্তি পরীক্ষায় পাসের হার ২০.৬১%।
শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমসে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তির লড়াই শুরু হয় গত শুক্রবার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: