দেশের শিক্ষার মান কোনোভাবেই কমেনি— উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এটা ঠিক শিক্ষার কাঙ্খিত মান অর্জন এখনো সম্ভব হয়নি। বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অগ্রণী ব্যাংক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষা ব্যবস্থায় গুণগত ও মৌলিক পরিবর্তন আনতে হবে— এজন্য নতুন শিক্ষানীতি সবার মতামত নিয়ে প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০০৫ থেকে ২০১০ শিক্ষাবর্ষের মোট ৯৭ জন শিক্ষার্থীকে পদক প্রদান করা হয়।
এর আগে শিক্ষামন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল মডেল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: