শিক্ষা

রুয়েটে ১ম বর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া চলছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন প্রক্রিয়া বুধবার থেকে শুরু হয়েছে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের সহকারী পরিচালক গোলাম মুর্ত্তজা জানান, ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা ১০ থেকে ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে GCE 'O' ও 'A' level এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাসকৃতদের বিশ্ববিদ্যালয়ের ওয়েব থেকে ডাউনলোডকৃত আবেদনপত্র পূরণ করে তা ‘ক’ গ্রুপের ৬০০ টাকার এবং ‘খ’ গ্রুপের জন্য ৭০০ টাকার ব্যাংক ড্রাফটসহ ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রার বরাবর দাখিল করতে হবে।

চলতি শিক্ষা বর্ষে রুয়েটের ১০টি বিভাগে ৭২৫টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি গত ৭ ও ৮ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তিতে ও রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে অথবা www.ruet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামী ৩০ সেপ্টেম্বর রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও www.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ১৬ অক্টোবর রুয়েটের বিভিন্ন ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ