শিক্ষা

বই পড়ার কোনো বিকল্প নেই: আবু সায়ীদ

আবু সায়ীদ
আবু সায়ীদ

দেশকে এগিয়ে নিতে আলোকিত মানুষ চাই আর এজন্য বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় একাদশ শ্রেণীর বই পড়া কর্মসূচির পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নিজের মনকে আলোকিত করতে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বেশি বেশি করে বই পড়তে শিক্ষার্থীদের পরামর্শ দেন আবু সায়ীদ।

উৎসবে ঢাকা মহানগরের ৯টি কলেজ এবং ৬২২ জন শিক্ষার্থীকে চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

বর্ণিল সাজে সজ্জিত চারিদিক। একটু পরপর থেমে থেমে উল্লাসধ্বনি। নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকে কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের ভিড়। হাতে রঙিন কার্ড। নাম ঘোষণা হতেই মঞ্চে গিয়ে গুণীজনের হাত থেকে পুরষ্কার নেয়া। এসময়, অবিরাম করতালিতে পরিবেশ মুখর করে তুলতে ব্যস্ত অন্যরা। বই পড়ে বই পেয়ে আনন্দে এভাবেই সকালে মেতে ওঠে শিক্ষার্থীরা।

গুণীজনদের হাত থেকে পুরষ্কার নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ