শিক্ষা

অব্যাহতি চাইলেন ঢাবি নাট্যকলার চেয়ারম্যান

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিভাগের সকল একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি চেয়ে পত্র দিয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কলা ভবনের ৬০০৬ নম্বর রুমে তাকে তালাবদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান।

সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিভাগের শিক্ষা কার্যক্রমসহ সব ধরনের প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছি।

সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরি বৈঠকে অধ্যাপক সাইফুল ইসলামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান প্রক্টর আমজাদ আলী।

চতুর্থ বর্ষের এক ছাত্রীকে গত ১৩ সেপ্টেম্বর তার কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন সাইফুল ইসলাম। পরদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে এ বিষয়ে লিখিত অভিযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। এর আগেও সাইফুল ইসলামের বিরুদ্ধে ছাত্রী হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, অধ্যাপক সাইফুলকে অব্যাহতি প্রদান ও শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ