শিক্ষা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢামেকের ফজলে রাব্বি হল

ফজলে রাব্বি হল
ফজলে রাব্বি হল

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ছাত্রলীগের দুইপক্ষে সংঘর্ষের ঘটনায় শহীদ ডা. ফজলে রাব্বি হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত হলটি বন্ধের নির্দেশ দেয় ঢামেক কর্তৃপক্ষ।

এর আগে আজ ঢামেক শাখা ছাত্রলীগ সভাপতি ইমরুল কায়েস সুমন ও সাধারণ সম্পাদক ফাহাদ গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় ৭ জন। তাদেরকে ঢামেক হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন খান জানিয়েছেন, শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের পর নিরাপত্তার কারণে হলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ