ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নাসরিন আহমাদ।
এ বছর ভর্তি পরীক্ষায় পাশ করেছে ১৬ হাজার ৮৪০জন শিক্ষার্থী। পাশের হার ২১.৫০%। গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৬৪০ আসনের বিপরীতে অংশ নেন ৮০ হাজার ৪৪২ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd/) পরীক্ষার ফল জানা যাবে। এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে DU>KA>ROLL লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পঠিয়ে পরীক্ষার ফল জানা যাবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: