শিক্ষা

৩৫ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন

প্রথম শ্রেণির এক হাজার ৮০৩টি পদে কর্মকর্তা নিয়োগের জন্য ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবরের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে।

৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় ১৯ মাস পর এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এর আগে ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে নতুন নিয়মে। এত আগের ১০০ নম্বরের পরিবর্তে ২০০ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ পরীক্ষা নেয়া হবে। এছাড়া, মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৪০% থেকে বাড়িয়ে ৫০% করা হয়েছে।

তবে লিখিত পরীক্ষায় পাস নম্বর আগের মতোই ৫০% রয়েছে।

একইসঙ্গে আবেদনপত্রের দাম ২০০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। তবে প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদনপত্রের দাম ১৫০ টাকা কমিয়ে ১০০ টাকা করা হয়েছে।

এছাড়া, সংশোধিত নিয়মে কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় ৩০% কম নম্বর পেলে তিনি কোনো নম্বর পাননি বলে বিবেচিত হবেন। এটি আগে ছিল ২৫ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৫তম বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারের ৪৫৫টি শূন্য পদের বিপরীতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস প্রশাসনে ৩০০টি পদে, আনসারে ৪টি, হিসাব ও নিরীক্ষায় ৪টি, সমবায়ে ৪টি, ইকোনমিক ক্যাডারে ৪০টি, পরিবার পরিকল্পনায় ১০টি, বিসিএস খাদ্যে ২টি, পররাষ্ট্র ক্যাডারে ২০টি, তথ্য ক্যাডারের ২টি পদে ১১টি, পুলিশে ৫০টি, ডাক বিভাগের ১০টি প্রথম শ্রেণির পদে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া, প্রফেশনাল/ টেকনিক্যাল ক্যাডারের ৪৮৪টি শূন্য পদে এবং সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি কলেজে বিভিন্ন বিষয়ে ৮২৯টি ও সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে বিভিন্ন বিষয়ের ৩৫টি শূন্য পদের বিপরীতে কর্মকর্তা নিয়োগ করা হবে।

প্রিলিমিনারি পরীক্ষার মান বণ্টন: বাংলা ভাষা ও সাহিত্য ৩৫; ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫; বাংলাদেশ বিষয়াবলী ৩০; আন্তর্জাতিক বিষয়াবলী ২০; ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০; সাধারণ জ্ঞান ১৫; কম্পিউটার, তথ্য ও প্রযুক্তি ১৫; গাণিতিক যুক্তি ১৫; মানসিক দক্ষতা ১৫; নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১০। প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বরের।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের পিএসসির ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে। (সূত্র : সমকাল)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ