শিক্ষা

আগাম বন্ধ ঘোষণা ইবির

ইবি ক্যাম্পাস বন্ধ
ইবি ক্যাম্পাস বন্ধ

ঈদ ও পূজা উপলক্ষে দীর্ঘদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

আগামী রোববার থেকে ছুটি শুরু হওয়ার কথা থাকলেও ক্যাম্পাসে উত্তপ্ত পরিবেশ ও পরিবহন ব্যবস্থা সচল না হওয়ায় বৃহস্পতিবার থেকেই ক্যাম্পাস বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গত ২৪ আগস্ট ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস ১৫ দিনের জন্য বন্ধ ছিল।

প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯ টায় হল খুলে দেয়া হবে এবং ওই দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর রোববার থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ঈদুল আযহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ক্যাম্পাস বন্ধ থাকার কথা রয়েছে। তবে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ না থাকার অজুহাতে বিশ্ববিদ্যালয কর্তৃপক্ষ ৩ দিন আগে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রভোস্ট কাউন্সিলের সভাপতি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, ছাত্রলীগের একটি অংশ বিশ্ববিদ্যালয়ে চাকরির চায়। তাদের হুমকি কারণে ভাড়া করা বাসগুলো কুষ্টিয়া-ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসে আসতে পারছে না। পরিবহন ব্যবস্থা সচল না থাকার কারণে ঠিকমতো ক্লাস পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। তাই রোববার থেকে ঈদ ও পূজার ছুটি শুরুর কথা থাকলেও আগামীকাল বৃহস্পতিবার থেকে ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চাকরির দাবিতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের একাংশ গত শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে পরিবহন চলাচলে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে বলে জানা গেছে।

তাদের হুমকির কারণে ক্যাম্পাসে গাড়ি দেয়া বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। ফলে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর এবং শৈলকুপা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে না আসার কারণে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ