শিক্ষা

ভর্তির নতুন শর্তের জন্য ইংরেজি বিভাগে পাসের হার কম

ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধার ঘাটতির জন্য নয় বরং ভর্তির জন্য নতুন শর্ত আরোপ করায় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে কম শিক্ষার্থী পাস করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীকী। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে মাত্র দু'জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এ বিষয়ে উপচার্য বলেন, যারা অকৃতকার্য হয়েছে তারা মেধাহীন নয় বরং নতুন শর্ত আরোপ করায় এ ঘটনা ঘটেছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৩ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো থেকে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ