ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির বাছাই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে হেয় ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতেই ঢাবি কর্তৃপক্ষ হটকারী আচরণ করছে।
ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষায় শুধুমাত্র ২ জন শিক্ষার্থীর পাসের মধ্য দিয়ে প্রমাণ হয় না যে বাকি শিক্ষার্থীরা মেধাহীন।
ভর্তির এ বাছাই প্রক্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত উল্লেখ করে, সমস্যা সমাধানে নিজেদেরকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: